ব্যবহারের শর্তাবলি (Terms of Use)
সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর সেবা ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
১. অ্যাকাউন্ট
- সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন; নিজের পাসওয়ার্ডের দায়িত্ব আপনার।
- একজনের নামে অন্যের অ্যাকাউন্ট খোলা নিষেধ।
২. পোস্ট ও কনটেন্ট
- মিথ্যা, প্রতারণামূলক, ঘৃণাসূচক, অশ্লীল বা আইনবিরোধী পোস্ট নিষেধ।
- অন্যের লেখা/ছবি অনুমতি ছাড়া দেবেন না — কপিরাইট লঙ্ঘনের দায় পোস্টদাতার।
- প্রশাসন যাচাই করে পোস্ট প্রকাশ, সম্পাদনা বা মুছে ফেলার অধিকার রাখে।
৩. কেনাকাটা
- পণ্য বিক্রি করেন স্বাধীন দোকান/বিক্রেতারা; পণ্যের মান, ডেলিভারি ও ফেরতের প্রাথমিক দায় বিক্রেতার।
- ফেরত ও রিফান্ড সাইটে দেওয়া নিয়ম অনুযায়ী হবে; সমস্যা হলে আমরা মধ্যস্থতা করি।
- ভুয়া অর্ডার বা বারবার অর্ডার নিয়ে না নেওয়ায় অ্যাকাউন্ট সীমিত হতে পারে।
৪. জরুরি তথ্য
জরুরি নম্বর, হাসপাতাল, ডাক্তার ও ভাড়ার তথ্য যথাসম্ভব হালনাগাদ রাখা হয়, তবে ভুল থাকতে পারে — জীবনঘাতী জরুরি অবস্থায় সরাসরি ৯৯৯-এ কল করুন।
৫. দায়সীমা
ব্যবহারকারীদের মধ্যে লেনদেন, চুক্তি বা যোগাযোগের ফলাফলের জন্য লক্ষ্মীপুর সেবা সরাসরি দায়ী নয়।
৬. অ্যাকাউন্ট বন্ধ
শর্ত ভাঙলে অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হতে পারে। আপনি নিজেও যেকোনো সময় অ্যাকাউন্ট মুছতে পারেন।
বিস্তারিত: গোপনীয়তা নীতি