গোপনীয়তা নীতি (Privacy Policy)
সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬
“লক্ষ্মীপুর সেবা” (ওয়েবসাইট lakshmipurseba.com ও মোবাইল অ্যাপ) লক্ষ্মীপুর জেলার মানুষের জন্য একটি তথ্য ও সেবা প্ল্যাটফর্ম। এই নীতিতে বলা হলো আমরা কোন তথ্য নিই, কেন নিই, কার সাথে ভাগ করি এবং আপনি কীভাবে তা মুছতে পারেন।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
- অ্যাকাউন্টের তথ্য: নাম, ইমেইল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করে রাখা হয় — আমরা দেখতে পাই না)।
- প্রোফাইলের ঐচ্ছিক তথ্য: ছবি, রক্তের গ্রুপ, এলাকা/ওয়ার্ড, লিঙ্গ, জন্মসাল, পরিচিতি, ফেসবুক লিংক — আপনি নিজে দিলে।
- অর্ডারের তথ্য: ডেলিভারির নাম, ফোন, ঠিকানা, পেমেন্টের ধরন ও লেনদেন নম্বর (বিকাশ/নগদ TrxID)। কার্ড নম্বর আমরা নিই না।
- আপনার পোস্ট: রক্তের অনুরোধ, চাকরি, বাসা ভাড়া, কেনাবেচা, কমিউনিটি পোস্ট, রিভিউ ইত্যাদিতে আপনি যা লেখেন ও যে ছবি দেন।
- ডিভাইস ও ব্যবহারের তথ্য: আইপি ঠিকানা, ব্রাউজার/ডিভাইসের ধরন, কোন পাতা দেখা হয়েছে — নিরাপত্তা ও সাইটের মান উন্নয়নের জন্য। মোবাইল অ্যাপে নোটিফিকেশন পাঠানোর জন্য একটি পুশ-টোকেন।
অ্যাপ আপনার কন্টাক্ট লিস্ট, এসএমএস, কল লগ বা সুনির্দিষ্ট লোকেশন (GPS) পড়ে না। “কল” বাটনে চাপলে শুধু ফোনের ডায়ালার খোলে।
২. তথ্য যে কাজে ব্যবহার হয়
- অ্যাকাউন্ট চালানো, লগইন ও নিরাপত্তা (ভুয়া অর্ডার/প্রতারণা ঠেকানো সহ)।
- অর্ডার পৌঁছে দেওয়া — বিক্রেতা ও ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য দোকানকে দেওয়া হয়।
- রক্তদাতা হিসেবে তালিকাভুক্ত হলে আপনার নাম, গ্রুপ, এলাকা ও ফোন রক্তপ্রার্থীরা দেখতে পান — আপনি প্রোফাইল থেকে যেকোনো সময় বন্ধ করতে পারেন।
- আপনার পোস্টে দেওয়া যোগাযোগের তথ্য সাইটে প্রকাশিত হয় — যাতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
- বিজ্ঞপ্তি পাঠানো (অর্ডারের অবস্থা, রক্তের জরুরি অনুরোধ, গুরুত্বপূর্ণ খবর) — প্রোফাইল থেকে বন্ধ করা যায়।
৩. কার সাথে তথ্য ভাগ হয়
আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু সেবা চালানোর জন্য এগুলো ব্যবহৃত হয়: হোস্টিং সার্ভার, Cloudflare (নিরাপত্তা ও গতি), Google Firebase (পুশ নোটিফিকেশন), ইমেইল পাঠানোর সেবা। আইনগত বাধ্যবাধকতায় সরকারি কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনীয় তথ্য দিতে হতে পারে।
৪. কুকি
লগইন ধরে রাখা, কার্ট ও পছন্দ মনে রাখার জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার হয়। বিজ্ঞাপনী ট্র্যাকিং কুকি ব্যবহার করা হয় না।
৫. তথ্য কতদিন থাকে
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য থাকে। অ্যাকাউন্ট মুছলে নাম, ফোন, ইমেইল, ছবি ও প্রোফাইলের তথ্য সঙ্গে সঙ্গে মুছে যায়; অর্ডারের আর্থিক হিসাব (নাম-ফোন ছাড়া) হিসাবরক্ষণের প্রয়োজনে থাকতে পারে। নিরাপত্তা লগ সর্বোচ্চ ৯০ দিন রাখা হয়।
৬. অ্যাকাউন্ট ও তথ্য মোছা
আপনি নিজেই অ্যাকাউন্ট মুছতে পারেন: ওয়েবসাইট বা অ্যাপে লগইন করে অ্যাকাউন্ট মুছুন পাতায় যান। লগইন করতে না পারলে [email protected]-এ নিবন্ধিত ইমেইল/ফোনসহ অনুরোধ পাঠান — ৭ দিনের মধ্যে মুছে দেওয়া হবে।
৭. নিরাপত্তা
সব সংযোগ HTTPS-এ এনক্রিপ্ট করা; পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়; প্রশাসনিক প্রবেশ অনুমতি-নিয়ন্ত্রিত। তবু ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — নিজের পাসওয়ার্ড কারও সাথে ভাগ করবেন না।
৮. শিশুদের গোপনীয়তা
১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যে এই সেবা নয়।
৯. যোগাযোগ
প্রশ্ন বা অভিযোগ: [email protected]
এই নীতি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে; বড় পরিবর্তন হলে সাইট/অ্যাপে জানানো হবে।