সর্বশেষ
লক্ষ্মীপুরের সকল সেবা, এখন এক ঠিকানায়! রক্তদাতা ও জরুরি স্বাস্থ্যসেবা খুঁজুন সহজেই লক্ষ্মীপুরের স্থানীয় পণ্য ও বিশ্বস্ত সেবা খুঁজুন ডাক্তার, মিস্ত্রি ও প্রয়োজনীয় সার্ভিস—সব এক জায়গায় আপনার এলাকার ব্যবসা ও সেবা যুক্ত করুন লক্ষ্মীপুর সেবায়
ভ্রমণ গাইড · লক্ষ্মীপুর

মেঘনার পাড়ের লক্ষ্মীপুর ঘুরে দেখুন

জমিদার বাড়ি, প্রাচীন মসজিদ-দীঘি, মেঘনার চর আর সয়াবিন-নারকেলের সবুজ গ্রাম — সব এক জায়গায়, পথনির্দেশসহ।

১০দর্শনীয় স্থান
৮বিনামূল্যে প্রবেশ
০ভ্রমণকারীর মতামত
৬১বার দেখা হয়েছে

সব দর্শনীয় স্থান

১০টি স্থান

দালাল বাজার জমিদার বাড়ি ঐতিহাসিক ৳২০ ৩
দালাল বাজার জমিদার বাড়ি

দালাল বাজার, লক্ষ্মীপুর সদর

প্রায় চারশ বছরের পুরনো এই জমিদার বাড়ি লক্ষ্মীপুরের সবচেয়ে আলোচিত ঐতিহাসিক নিদর্শন। রাজকীয় প্রবেশ তোরণ, প্রাচীন দালান আর সামনের বিশাল খোয়া সাগর দীঘি মিলে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করেছে।

০.০(০) পথ
খোয়া সাগর দীঘি প্রাকৃতিক বিনামূল্যে ৩
খোয়া সাগর দীঘি

দালাল বাজার, লক্ষ্মীপুর সদর

জমিদার আমলে খনন করা প্রায় ২২ একরের বিশাল দীঘি। স্থানীয়দের ভাষ্যমতে দীঘির গভীরে ডুবে আছে হারানো ইতিহাসের নিদর্শন। শান্ত পানি আর ঘাটের সিঁড়ি — বিকেল কাটানোর জন্য অনন্য।

০.০(০) পথ
তিতা খাঁ জামে মসজিদ ধর্মীয় বিনামূল্যে ৩
তিতা খাঁ জামে মসজিদ

পৌর বাজার এলাকা, লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুর শহরের পৌর বাজার এলাকায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ। প্রাচীন স্থাপত্যশৈলী ও কারুকাজমাখা দেয়ালে আজও পর্যটকদের আকর্ষণ করে।

০.০(০) পথ
ঐতিহাসিক বিনামূল্যে
কামানখোলা জমিদার বাড়ি

কামানখোলা, লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুর সদরের কামানখোলা এলাকায় অবস্থিত আরেকটি জমিদার বাড়ি। পুরনো দালান, ভাঙা তোরণ আর শতবর্ষী গাছপালায় ঘেরা পরিবেশ।

০.০(০) পথ
সাংস্কৃতিক বিনামূল্যে
লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার

সার্কিট হাউজের সম্মুখে, লক্ষ্মীপুর শহর

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি ২১শে ফেব্রুয়ারি ভোররাতে এখানে ভেতে ওঠে শহীদদের প্রতি শ্রদ্ধা।

০.০(০) পথ
মেঘনা নদী তীর (রামগতি–কমলনগর) প্রাকৃতিক বিনামূল্যে ৩
মেঘনা নদী তীর (রামগতি–কমলনগর)

রামগতি ও কমলনগর উপজেলা

মেঘনার বিশাল নদীতীর — লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলের চর এলাকার জীবন ও প্রকৃতির মিলনস্থল। নৌকা, জেলেপাড়া, চরের সবুজ আর বিশাল নদীর পানি — প্রকৃতিপ্রেমীদের স্বর্গ।

০.০(০) পথ
পার্ক/বিনোদন ৳২০
লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক

লক্ষ্মীপুর পৌরসভা

শিশু-কিশোরদের বিনোদনের জন্য পৌরসভার উদ্যোগে গড়ে তোলা পার্ক। ঝুলনা, স্লিপার আর সবুজ পরিবেশে পরিবারসহ দিন কাটানোর আদর্শ জায়গা।

০.০(০) পথ
বিনোদন বিনামূল্যে
জেলা স্টেডিয়াম লক্ষ্মীপুর

লাহারকান্দি ও বাঞ্চানগর এলাকা

লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র। ঘরোয়া ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট ও জাতীয় দিবসের কুচকাওয়াজ হয় এখানেই।

০.০(০) পথ
প্রাকৃতিক বিনামূল্যে
ডাকাতিয়া নদী

রায়পুর ও রামগঞ্জ উপজেলা

লক্ষ্মীপুরের বুক চিরে প্রবাহিত ডাকাতিয়া নদী — জেলার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও নৌ-যোগাযোগের প্রাণ। দুই পাড়ে পান বাগান আর সবুজ ক্ষেত।

০.০(০) পথ

লক্ষ্মীপুর ভ্রমণ টিপস

সেরা সময়

অক্টোবর–মার্চ: শীতে মেঘনার চর ও দীঘিগুলো সবচেয়ে সুন্দর

যাতায়াত

ঢাকা থেকে সরাসরি বাস (৪–৫ ঘণ্টা); জেলার ভেতরে সিএনজি ও অটো

যা খাবেন

মেঘনার তাজা ইলিশ, রামগতির মহিষের দই, নারকেলের পিঠা

যা কিনবেন

খাঁটি নারকেল, সুপারি, সয়াবিন তেল — আমাদের শপেই পাবেন

সব স্থান ম্যাপে দেখুন

আপনার অবস্থান থেকে পথনির্দেশ পেতে যেকোনো স্থানের "পথ" বাটনে চাপুন।